মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
মেহেরপুর ডেন্টাল মালিকদের উদ্যোগে এক আলোচনাসভা শেষে মেহেরপুর ডেন্টাল অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেন্টাল ডা. দাউদ হোসেন, রেজাউল করিম, গোলাম রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।
পরে ডা. রেজাউল করিমকে সভাপতি ও ডা. দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর ডেন্টাল অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এ কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।