মেহেরপুর নিউজ:
দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদদের প্রতিনিধিত্বকারী পেশাজীবী জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফিনফুড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে কামরুল হাসানকে সভাপতি এবং রাশেদ খান মিলন কে সাধারণ সম্পাদক করে মোট ২৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি (বিডি এইচএস) মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মানুষ ভাস্কর, সহ-সভাপতি মহিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রকি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক সজীব আহমেদ, সহ প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সহ দপ্তর সম্পাদক ওমর, অর্থ সম্পাদক তৌহিদ আহমেদ,সহ-অর্থ সম্পাদক আখতারুজ্জামান, দুর্যোগ, ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, ধর্মবিষয়ক সম্পাদক ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা খাতুন এবং কার্যনির্বাহী সদস্য সেলিম, শামসুল হক, লীলা খাতুন, সুমাইয়া খাতুন, লালচাঁদ, মেশকাত জাহান, তানিয়া খাতুন, লাভলি খাতুন,নিয়ত আলী এবং আবুল বাশার।