মেহেরপুর নিউজ,২৩ জানুয়ারী:
মেহেরপুর তরু ছায়া কল্যান তহবিলের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তরু ছায়ার নির্বাহী পরিচালক ইমরান হেলালী প্রিন্স উপস্থিত থেকে ৬০০ দুস্থ’র মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তরুছায়ার এমডি বেবী নাজনিন, সদস্য সেলিম রেজা কল্লোল, মিলন হোসেন, ডালিম, আব্দুস সালাম, টুয়েন, মোমিনুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।