মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই:
মেহেরপুর এলজিইডির মাস্টার রোলে কর্মকর্তা কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করা, বকেয়া বেতন সহ তিন দফা দাবী আদায়ের লক্ষে মেহেরপুর এলজিইডি কর্মকর্তা/কর্মচারী পরিষদের উদ্যোগে বুধবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরিষদের সভাপতি হাসানুজ্জামানের নের্তৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে সাধারন সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি মখলেচুর রহমান, হাফিজুল ইসলাম , আশরাফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।