মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলা তেরঘোরিয়া ও চাঁদবিল জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে মেহেরপুর সদর উপজেলা মৎস অফিস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা মাছের পোনা অবমুক্ত করেন।
রোববার মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। উপস্থিত ছিলেন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসার উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার, মৎস্যচাষী মাহাবুবুর রহমান প্রমূখ।