মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই:
মেহেরপুর সদর থানার এ এস আই আশরাফুল ইসলাম এস আই হিসেবে এবং মেহেরপুর পুলিশ অফিসের কনস্টেবল আবু সায়েম এ এস আই হিসেবে পদোন্নতি লাভ করেছে।
বুধবার মেহেরপুরের পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি আশরাফুল ইসলাম ও আবু সায়েমকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম, ডি আই ওয়ান আব্দুল লতিব প্রমুখ উপস্থিত ছিলেন।