মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:
মেহেরপুর থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাওয়া এসএম পরিবহনের একটি গাড়ি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইমপ্যাক্ট হাসপাতাল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ভূট্রা ক্ষেতে নামিয়ে দেয়।তবে গাড়ির সামনের বাম্পারের কিছুটা ক্ষতিসাধিত হলেও চালকের দক্ষতার কারণে যাত্রীদের কোন ক্ষতি হয়নি। ঘটনার পরপরই গাড়িটি দূর্ঘটনা কবলিত এলাকা ছেড়ে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।
আজ শুক্রবার বিকেল ৩ টার সময় মেহেরপুর থেকে ঢাকাগামি এস এম পরিবহনের একটি বাস কাউন্টার থেকে ছেড়ে এসে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইমপ্যাক্ট হাসপাতাল নামক স্থানে পৌছালে অপর দিক থেকে আসা একটি করিমনকে সাইড দিতে গিয়ে সরাসরি সড়কের পাশে ভূট্রার জমিতে ঢুকিয়ে দেয়। পরে সড়কের চলমান লোকজন এবং বাসের যাত্রীরা একত্রিত হয়ে গাড়িটি উদ্ধার করে।