মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামে একই রাতে তিনবাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল নগদ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়েগেছে । বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, ঘটনার রাতে ১৫/২০ জনের একদল অস্ত্রধারী ডাকাত সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে দফরপুর গ্রামের পরান শেখের ছেলে খোদাবক্স মুদারউদ্দিনের ছেলে আব্দুল ওয়াদুদ এবং নুর বক্সএর ছেলে নিফাজ উদ্দিনের বাড়ি প্রবেশ করে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মিরেখে নগদ টাকা, সোনার অলংকার সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায। গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলেও অস্ত্রের কারনে তারা প্রতিরোধ করতে ব্যার্থ হয়।