মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ অক্টোবর:
মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার ২০০০ সালের দাখিল ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, এহসানুল হক মিল্টন, আবিদা খাতুন, পারভিন সুলতানা, আব্দুল লতিব, মোতাহার আলী প্রমুখ।