মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরে দুই মাথাওয়ালা একটি কলা গাছের সন্ধান পাওয়া গেছে। মেহেরপুর শহরের মুখার্জি পাড়ায় আনসারুল হক বজলুর বাড়িতে একলা গাছটি পাওয়া গেছে।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহরের মুখার্জী পাড়ার বাসিন্দা আনসারুল হক বজলু প্রায় এক বছর পূর্বে তার বাড়িতে কয়েকটি দুধ সাগর কলার গাছ লাগান। কলা গাছের মধ্যে একাধিক কলাগাছে এরই মাঝে কলার কাঁদি পড়তে শুরু করেছে, ওই সঙ্গে ছোট্ট একটি কলাগাছের মাঝখান দিয়ে দুইটি মাথা বের হয়ে একটিতে কাঁদি পড়েছে। অপরটি কাঁদি পড়ার অপেক্ষায় রয়েছে। আনসারুল হক বজলু জানান প্রথমে ব্যাপারটি বুঝতে পারেনি, তবে কাঁদি পড়ার পরে বুঝতে পেরেছি প্রকৃতি খেয়ালের কারণে একটি কলার গাছে দুটি মাথা বের হয়েছে। যার মধ্যে একটিতে কাঁন্দি পড়েছে।