মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগস্ট:
দূর্জয় নারী সংঘ মেহেরপুর জেলা শাখার উদ্যেগে স্থানীয় পযায় এইচআইভি/এইডস বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেয়।
আজ ৩০ আগস্ট সোমবার সকালে দূর্জয় নারী সংঘ মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা: আবুল বাশার। সভাপতিত্ব করেন দূর্জয় নারী সংঘ মেহেরপুর শাখার পিও সামসুল ইসলাম। আলোচনায় অংশ নেন,সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি আলমগীর কবির,ডিআইসি কোঅর্ডিনেটর মুন্নী খাতুন,ফিল্ড সুপার ভাইজার নাসরীর সুলতানা প্রমূখ।