মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে শরিকানা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে।মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নতুন দরবেশপুর গ্রামের জামাত আলীর ছেলে মেহেরপুর আলী ও শুকুর আলীর মধ্যে শরিকানা জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ বেঁধে যায়। এতে মেহের আলী (৪৮), শুকুর আলী (৪৭), জেহের আলী (৩৮) ও মেহের আলীর স্ত্রী হিরা (৩২) মারাত্মক আহত হয়।
আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে জেহের আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানান।