মেহেরপুর নিউজ :
মেহেরপুর নিউজ এর বাড়াদি প্রতিনিধি এস আই বাবুর পিতা আকবর আলি ইন্তেকাল করেছেন। (ইন্না——– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শুক্রবার ভোরে নিজ বাড়িতে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আকবর আলীর ৩ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আকবর আলী দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মেহেরপুর সদর উপজেলার বারাদি বিএডিসির অবসরপ্রাপ্ত গাড়িচালক আকবর আলির মৃত্যুতে মেহেরপুর নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার বাদ জুম্মা মোমিনপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।