মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২৫ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয।রমজানে দানের ফজিলত বিষয়ে আলোচনা করেন আলোচক চাঁদবিল কোলার মোড় মাসজিদুল মাওয়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং মেহেরপুর পৌর ইমাম পরিষদের সদস্য মুফতি মাসুদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নতুন পাড়া উসওয়াতুল হাসানা দারুল উলুম কওমী মাদরাসা হাফেজ মোহাম্মদ হুমায়েদ সিদ্দিকী গজল পরিবেশন করেন ময়ামারী মাদরাসাতুল মদিনার ছাত্র মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী