মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“রোজার মাসায়েল এবং রোজার আধুনিক মাসায়েল”এ সম্পর্কে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদের মুফতি শামীম রেজা মেহেরপুরী।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ হুসাইন।গজল পরিবেশন করেন মোঃ নাসির।