মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিত্র রমজানের ৯ম দিনে মেহেরপুর পৌর ইমাম পরিষদের সহঃ সমাজ কল্যাণ সম্পাদক ও বাইতুল ফাতাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাসানুজ্জামান “কাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে ও তাদের জন্য করনীয় কি ” বিষয়ের উপর আলোচনা করেন।
অনুষ্টানে পবিত্র কোরান তেলাওয়াত করেন মেহেরপুর থানাপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ছাত্রঃ মোঃ আবু হুযাইফা। গজল পরিবেশন করবেন-ঃ মেহেরপুর থানাপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ছাত্রঃ মোঃ সোহাইল আহমদ সাদাত।