গাংনী প্রতিনিধি:
মেহেরপুর নিউজে সংবাদ প্রকাশের পরে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাধাগোবিন্দ পুর ধলা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান উপস্থিত থেকে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৭ হাজার টাকাসহ শাড়ি এবং শীতবস্ত্র প্রদান করা হয়। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, শীঘ্রই দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাতে গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ টি ছাগলের মৃত্যু সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।