মেহেরপুর নিউজ:
মেহেরপুর নিউজ এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে টেক কাটার আয়োজন করা হয়। রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে কেক কাটা হয়।
মেহেরপুর নিউজ এর বার্তা সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন,মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি পরিচালক জিকো উপস্থিত থেকে কেক কাটেন। এসময় মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর খেলোয়াড় সহ অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুর নিউজ এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর নিউজ পরিবার মেহেরপুর নিউজ এর সকল পাঠকসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন।