মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মেহেরপুর নূরানী মাদ্রাসা মিলনায়াতনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের তাকবির সংখ্যা কত ? এ বিষয়ে আলোচনা করেন মাওঃ আব্দুর রাজ্জাক মেহেরপুরী । এতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেহেরপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মোহাম্মদ হুসাইন মিয়া ।গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র রেজা।