মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ:
নির্দলীয় ,নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে এবং সরকারের স্বৈরাচারী আচরনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনসারুল হক ও বিএনপি নেতা কর্নেল (অবঃ) সামসুল ইসলাম সামস- এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহাজী পাড়স্থ মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয় । বিক্ষোভ মিছিলে বিএনপি’র নেতা -কর্মীদের মধ্যে অংশ গ্রহণ করেন বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু , যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মোস্তাকিম , সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুর জামান স্বপন, পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, মুজিবনগর থানা যুব দলের সম্পাদক আসাদুল হক ,পৌর বিএনপি নেতা কাজী মিজান মেনন,যুবদল নেতা লিটন প্রমুখ ।