মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন:
মেহেরপুর-মহাজনপুর সড়কে সদর উপজেলার পিরোজপুর ইউরিয়নের নূরপুর গ্রামের মোড় এলাকায় একটি যাত্রীবাহি নছিমন উল্টে ৪ মহিলা আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউরিয়নের সোনাপুর গ্রাম থেকে নছিমন যোগে মেহেরপুর আসার পথে নূরপুর গ্রামের মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্র হারিয়ে ফেললে নছিমনটি উল্টে যায়। এতে সোনাপুর গ্রামের হান্নানের মেয়ে সালমা খাতুন (১৮), সাহার আলীর মেয়ে মেঘনা (২২), আয়োশা খাতুন (২৮) ও সাহেব আলীর স্ত্রী আশুরা খাতুন (৪৮) আহত হয়। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।