মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবলে সোনাপুর পূর্বপাড়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলাতুন নেসা প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কাঠালপোতা পূর্বপাড়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবলে সোনাপুর পূর্বপাড়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফজিলাতুন নেসা প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কাঠালপোতা পূর্বপাড়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান মাস্টার , পিরোজপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী। বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষাঅফিসার সৈয়দ মাসুদুল ইসলাম।
এদিকে বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল খেলা শেষ হওয়ার পূর্ব মূহুর্তে সোনাপুর ও পিরোজপুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটায় নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতেই খেলা শেষ করে দেওয়া হয়।