মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর:
মেহেরপুরের সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে শরিফুল নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পিরোজপুর আইসি ক্যাম্প পুলিশ। রোববার সকালে পিরোজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই উত্তমের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শবিফুল ইসলামকে (২৫) মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে গত ১০ অক্টোবর একই রাতে ৫ বাড়িতে এবং ৭ অক্টোবর নতুন দরবেশপুরের একই রাতে ৫ বাড়িতে ডাকাতির ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে আটক করে।