মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের পুরাতন কবরস্থানে ওযুখানার উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শুক্রবার বিকালের দিকে কবরস্থানের ওজুখানা উদ্বোধন করেন।
এ সময় সেখানে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাওলানা ইয়ারুল ইসলাম, নাসির উদ্দিন বাবু, শেখ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর শহরের পিয়াদাপাড়ার নাসির উদ্দিন বাবুর অর্থায়নে মেহেরপুর পৌরসভার সহযোগিতায় পুরাতন কবরস্থান ওযু খানা তৈরি করা হয়।