মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে:
মেহেরপুর পুলিশের অভিযান গাঁজা উদ্ধার সহ ১৬ আসামীকে আটক করা হয়েছে। জানাগেছে, বুধবার মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের হাফিজুলের ছেলে রাহিদুলকে (৩০) আটক করে। এসময় তার কাছ থেকে ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর মামলার ৯ জন, সি আর মামলার ১ জন ও নিয়মিত মামলার আরও ৫ আসামিকে আটক করে।