মেহেরপুর নিউজঃ
“মাদক কে না বলি, মাদক মুক্ত মেহেরপুর গড়ি”। এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড কালা চাঁদপুরে এ পথসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার- ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শওকত আলী, প্রমুখ। এর আগে মাদক বিরোধী একটি র্যালী বের করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে র্যালীটি কালাচাঁদপুর মসজিদের সামনে থেকে শুরু করে কালাচাঁদপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার-৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শওকত আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।