মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ৮ম ব্যাচের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ৮ম ব্যাচ এর প্রশিক্ষনারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ৮ম ব্যাচ এর সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন।অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশ পুলিশের নায়েক, কনস্টেবল সপ্তাহ ব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের ৮ম ব্যাচে অংশগ্রহণ করেন।