মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ১০ম ব্যাচের প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ১০ম ব্যাচ এর প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরণ করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা বাংলাদেশ পুলিশের নায়েক,কনস্টেবলদের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের ১০ম ব্যাচের প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় কর্মরত পুলিশের ৩৫ জন নায়েক,কনস্টেবল অংশগ্রহণ করে।