মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ১৩ তম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালের দিকে পুলিশ লাইন্সে জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ১৩ তম ব্যাচের উদ্বোধন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ১৩ তম ব্যাচ এর উদ্বোধন করেন। ৩৫ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশগ্রহণ করছে।