মেহেরপুর নিউজ:
পুলিশের অভ্যন্তরিন শৃঙ্খলা ও নাগরিকের পূর্বের থেকে আরো বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের ১৪ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সামাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলসেড মিলনাশতনে দক্ষতা উন্নয়ন কোর্সের ১৪তম ব্যাচের প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকগন উপস্থিত ছিলেন।