মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, শাহারুল ইসলাম ও সুমনা নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে পুলিশ ২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ায় অভিযান চালানো হয়। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ভূমি অফিস পাড়ার কোবাদ শেখর ছেলে শাহরুল বাড়িতে অভিযান চালায়, এসময় শাহরুল এবং স্টেডিয়াম পাড়া কালুর ছেলে সুমনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।