মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগস্ট:
মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।
আজ ১৪ আগস্ট দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ৮ জন,সিআর মামলার ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামী রয়েছে।