মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পুলিশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পুলিশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম , মুস্তাফিজুর রহমান, হাসিবুল আলম, সহকারী পুলিশ সুপার তাসনিম হোসাইন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আ হান্নান,শেখ খাজা আহাম্মদ, আবুল কাসেম প্রমুখ। পরে সেখানে পুলিশের ৪০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়