মেহেরপুর নিউজ:
জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন টিনশেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মোঃরাফিউল আলমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও আলোচনা সভায় চাহিদার প্রেক্ষিতে থানা, ক্যাম্প,ফাঁড়ীতে দৈনন্দিন ব্যবহার্য্য জিনিষ পত্রাদি প্রদান করেন এবং জেলার শ্রেষ্ঠ পারফরমেন্স কারীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ বিভিন্ন থানার অফিসার উপস্থিত ছিলেন।