মেহেরপুর নিউজ:
‘মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে মেহেরপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে মেহেরপুর পুলিশ।
সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে মাস্কবিহীন জনসাধারণকে মাস্ক পরিধান ও জনসচেতনতা মূলক প্রচারণা অভিযান পরিচালনা করে। এসময় মাস্ক বিহীন বাইরে না আসার আহ্বান জানানো হয়।