মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ অফিসে কর্মরত রিডার সহকারী মোঃ মাসুদ রানা অন্যত্র বদলি হওয়ায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ রফিউল আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, বিদায় রিডার সরকারি মাসুদ রানা বক্তব্য রাখেন । পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।