মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর সভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা। বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, পৌর সচিব হারিছ উদ্দিন, পৌর কাউন্সিলর রিয়াজতুল্লাহ, যুবনেতা ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের মালা ও স্বর্ণের কোট পিন প্রদান করা হয়।
এদিকে এর আগে মেহেরপুর সদর উপজেলার এআরবি কলেজের উদ্যোগে ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়। কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এআরবি কলেলজের প্রভাষক শফিউদ্দিন, দেলোয়ার হোসেন, আশিক আমিন, আলমগীর হোসেন, আশাবুল ইসলাম,এমদাদ হোসেন, আরিফুজ্জামান, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহবুব রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।