মেহেরপুর নিউজ :
চলমান করোনাভাইরাস সংক্রামক প্রতিরোধে ঈদুল আযহা উপলক্ষে ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে মেহেরপুর পৌরসভার ১,২,ও ৩ নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের উদ্বোধন করেন। মেহেরপুর পৌরসভার ১,২,ও ৩ নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় ১হাজার ৪শ ৯৫ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করেন। এসময় কাউন্সিলর ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।