মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার ২০২৪ -২৫ অর্থবছরের ৪০ কোটি, ৩০ লক্ষ, ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেহেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রস্তাবিত এবং ২৩ ২৪ অর্থবছরের সংশোধিত উন্মুক্ত বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর পৌরসভার হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর আল মামুন, সৈয়দ বাপ্পি, আব্দুর রহিম, মোস্তাক আহমদ, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ মনজুরুল কবির রিপন, রোকসানা কামাল রুনু, শারমিন আক্তার প্রমুখ।
পরে ২০২৪-২০২৫ অর্থবছরে ৪০ কোটি, ৩০ লক্ষ, ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।