মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
মেহেরপুর পৌর নির্বাচনের মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলার (মহিলা) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন। প্রতিক বরাদ্দের সময় মেয়র প্রার্থীদের পছন্দের একক প্রতিক থাকলেও কাউন্সিলর এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার প্রার্থীদের প্রতিক বরাদ্দের ক্ষেত্রে লটারির আশ্রয় নিতে হয়। প্রার্থীরা যে প্রতিক নিয়ে লড়বেন তা হচ্ছে মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম (তালা), বর্তমান পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু (আনারস), সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমান (দেওয়াল ঘড়ি), পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (দোয়াত কলম) ও জাতীয় পার্টর (এরশাদ) প্রার্থী মোঃ মোসলেম আলী (টেলিভিশন)। ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান রিপন (ফুট বল), আনারুল ইসলাম (বালতি), মোয়াজ্জেম হোসেন (হরিণ), গোলাম ফারুকুল মামুন লাকি (গিটার), জাহাঙ্গীর আলম (চাঁদ) ও মনিরুল ইসলাম (আপেল)। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর আলম (বালতি), মাসুদুজ্জামান (হরিণ), আবু ওবাইদুল্লাহ সেন্টু (ঘুড়ি), তারিক মোঃ সাইফুল ইসলাম (চাঁদ), আল মামুন (মোরগ) ও ইয়াছিন আলী শামীম (ফুট বল)। ৩নং ওয়াডের কাউন্সিলর প্রার্থী মারুফ আহমেদ (মোরগ), ফয়েজ উদ্দিন (ফুট বল), মিয়ারুল ইসলাম (ঘুড়ি), আবুল কাশেম (বালতি) ও কাউছার হোসেন (হরিণ)। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিম (ফুট বল), সাকিল রাব্বি ইভান (মোরগ) ও রিয়াজউদ্দিন (হরিণ)। ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম আবুল হাসনাত (বালতি), আব্দুর রফিক (ঘুড়ি), আব্দুল গনি (মোরগ), খাইরুল রাশার (হরিণ), চাঁদ আলী (চাঁদ), দুলাল চৌধুরী (ফুট বল) ও মোঃ জয়নাল (ক্যামেরা)। ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহিনুর রহমান রিটন (ঘুড়ি), নকিব হেলালী মুকুল (হরিণ), রুহুল আমীন (মোরগ), সামছুল আরেফিন (বালতি) ও ইমতিয়াজ আহমেদ (ফুট বল)। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুজ্জোহা (গিটার), এস এম ফিরোজুর রহমান (হরিণ), মোঃ সিদ্দিক হোসেন (আপেল), সামছুল ইসলাম মিঠু (মোরগ), মাসুদ করিম ধলস (তবলা), আবু বক্কর (ক্যামেরা), মনিরুল ইসলাম (বালতি), সেলিম খান (নোঙর), এনামূল হক (ঘুড়ি) ও আরিফ খান (চাঁদ)। ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আতিয়ার রহমান (ঘুড়ি), আব্দুল্লাহ আল মামুন বিপুল (নোঙর), কে এম বদরুল হাসান (চাঁদ), মনজুরুল কবির (হরিণ), তৌহিদুল ইসলাম বাবল (মোরগ), মোস্তাফিজুর রহমান বাবুল (তবলা), আনিসুজ্জামান মেন্টু (বালতি), আহসান হাবিব (আপেল) ও কিয়ামুদ্দিন শেখ (ফুট বল) এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পারুলা (লাটিম), মতিয়ার রহমান (গিটার), বাবুর আলী (চাঁদ), হাবিবুর রহমান (আপেল), নাজির হোসেন (তবলা), হামিদুল ইসলাম (মোরগ), নাসিরউদ্দিন খান (হরিণ),(মোহাম্মদ বিন হাশেম (ক্যামেরা), আক্কাস আলী (বালতি), আজিজুর রহমান (ঘুড়ি), সামছুল হুদা (ফুট বল) ও রাশিদুল ইসলাম (নোঙর) প্রতিক পেয়েছেন। এ দিকে সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের (মহিলা) কাউন্সিলর প্রার্থী রহিমা খাতুন (বাল্ব), রঙ্গিলা খাতুন (পদ্ম পাতা), মনোয়ারা খাতুন ( টিউব ওয়েল) , সফুরা খাতুন (পদ্ম ফুল), মাধবী কর্মকার (সেলাই মেশিন), নূরুন্নাহার বেগম (বই) ও আল্পনা খাতুন (টব)। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের (মহিলা) কাউন্সিলর প্রার্থী শিউলী খাতুন (সেলাই মেশিন), সহিদা খাতুন (পান পাতা), পলি আক্তার (কলস), আকলিমা খাতুন (বই) ও মর্জিনা খাতুন ( টিউব ওয়েল) এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের (মহিলা) কাউন্সিলর প্রার্থী মনোয়ারা খাতুন (পদ্ম ফুল), আমেনা খাতুন (টিউব ওয়েল), রওশন আরা (কলস), কুসুম (বাল্ব), রোখসানা (পান পাতা), মমতাজ রেগম (বই) ও সালমা খাতুন(সেলাই মেশিন) প্রতিক পেয়েছেন।