মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় চলমান নির্মাণাধীন ড্রেন এবং রাস্তার কাজ পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরের দিকে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর সোনালী ব্যাংকের পাশের নির্মাণাধীন ড্রেন ও সড়কসহ শহরের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মহাসিন আলী সেখানে উপস্থিত ছিলেন।