মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর শহরের রেস্টুরেন্টে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।
এই সময় সেখানে অন্যদের মধ্যে ক্রিকেটার আশহাদুর রহমান অনু, আর এস রুবেল,সিয়াম খান,জুয়েল রানা,ওয়াসিম খান, সাডেন প্রমুখ উপস্থিত ছিলেন।