মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে ৪ হাজার হত দরিদ্র পৌরবাসির মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা ও কৃমি রোগ মুক্তির লক্ষে পচনশীল ও অপচনশীল আবর্জনা রাখার জন্য হেলথ ইকুইপমেন্ট সামগ্রী তিরন করা হয়। যার মধ্যে রয়েছে-ঢাকনাওয়ালা বালতি, নেইল কাটার ও স্পঞ্জ স্যান্ডেল ।
আজ শনিবার বিকেলে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হেলথ ইকুইপমেন্ট সামগ্রী বিতরন অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিলাহ মতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আসকার আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃএর প্রধান উপদেষ্টা আবু জাফর চৌধুরী।
বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেন মেহেরপুর শাখার সিনিয়র ম্যাজার ফারুক হোসেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন।
আলোচনা শেষে মেহেরপুর পৌরসভার ৪ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে এ হেলথ ইকুইপমেন্ট সামগ্রী বিতরন করা হয় এবং শারদীয় দূর্গা পূজা ও ঈদের সময় শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য বিএনসিসির ক্যাডেট সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সেখানে খুলনার রূপান্তর গোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।