মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে জেলা বিএনপি মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন পৌরসভার ৮ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রার্থী পায়ে হেঁটে ওয়ার্ডের অন্তভূক্ত সকল বাড়িতে যান এবং তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। এসময় তার সাথে ছিলেন,বিএনপি নেতা এমদাদুল হক,শামিমুল ইসলাম এবং আব্দুস সাত্তার প্রমূখ।