মেহেরপুর নিউজ, ০২ এপ্রিল:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. অলোক কুমার দাস এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম লোকমান হোসেন, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌরসভার সচিব তফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
এবারের কর্মসূচিতে মেহেরপুর পৌরসভার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫শ ২৭জন শিক্ষার্থী ট্যাবলেট খাওয়ানো হবে।