মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।
শনিবার রাতে পৌরসভার কালচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে কেক কেটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে ৭৩ তম জন্মদিন পালন করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, সৈয়দ মঞ্জরুল কবীর রিপন, শাকিল রাব্বি ইভান, সচিব তৌফিকুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জাহিদ ইকবাল শিমন, যুবলীগ নেতা মাহাবুব ডালিম, ইয়ানুচ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।