মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেহেরপুর পৌরসভার আয়োজনে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মেহেরপুর পৌরসভায় পৌরসভায় বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দুস্থ্য ও অসহায়দের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন পুণঃ নির্বাচিত মেহেরপুরের পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব সেখানে উপস্থিত ছিলেন।