মেহেরপুর নিউজ:
আগামী ২৬ নভেম্বর মেহেরপুর পৌর ইমাম পরিষদের প্রথম বার্ষিক ইসলামিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং। শুক্রবার বিকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে ব্রিফিং অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান ব্রিফিং এ বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর পৌর ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মিনারুল ইসলাম প্রমুখো উপস্থিত ছিলেন।