মেহেরপুর নিউজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে, মেহেরপুর পৌর এলাকায় কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে মেহেরপুর শহরের ৯ টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। মেহেরপুর পৌরসভা চত্বরে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। মেহেরপুর পৌর এলাকার নয়টি কেন্দ্রে ৪ হাজার ৫০০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে।