মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুলাই:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও বিএনপি নেতা অ্যাড. নুরুল ইসলাম হত্যাকারীর ফাঁসির দণ্ড মওকুফের প্রতিবাদে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর পৌর ও সদর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রুমানা আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, যুগ্ম সম্পাদক খায়রুল বাশার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।